1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত আবু কালাম গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি লৌহজং উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন কুমারভোগ ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে আবু কালাম (৪০)।জানাযায়, আটককৃত আবু কালামকে মামলা থেকে বাদ দিতে কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জিন্নাত খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব জমাদ্দার ও বিএনপির স্থানীয় নেতা মো.শওকত হোসেন সহ অনেকই তদবির করেন। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় পেনাল কোড ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ বিধি অনুযায়ী গত ২০ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং-০২ এর ১৪৩ /৩২৩ /৩২৫/ ৩২৬ /৩০৭/ ৩০২ /৪৪৭/ ৪৪৮ /৪২৭ /১১৪ ধারায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু কালামকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ধারণ করা একটি ভিডিও ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা হয়। অভিযুক্ত ব্যক্তির অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় পদ্মা সেতু উত্তর থানা থেকে দ্রুততম সময়ের মধ্যে মুন্সীগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓