1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার উলানিয়া বাজারে পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। জাহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করছি। বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশে আমরা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের রুবেল হাওলাদার, জহিরুল ইসলাম, সুকুমার মালাকার, দেলোয়ার হোসেন, মাসুদ কাজীসহ আরও অনেক নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓