1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেখ মুজিব গনতন্ত্র আর হাসিনা ভোটাধিকার গলাটিপে হত্যা করেছে…ডাঃ ইরান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গনতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের বিরোধী মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগের মুখে গনতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসনের কথা মানায় না। ১৯৭৫ সালের ২৫ শে জানুয়ারী শেখ মুজিব ১৩ মিনিটের সংসদে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে। পিতা মুজিবের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা ছলে-বলে কৌশলে ২০০৯ সালে ক্ষমতা দখল করে ১৭ বছরের দুঃশাসনের মাধ্যমে বাকশালিরা গনতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসনকে গলাটিপে হত্যা করেছে। তিনি শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলা লেবার পার্টির উদ্যোগে মিয়ারহাট বাজারে জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন।

ডাঃ ইরান বলেন, দেশ আজ ক্রান্তিকাল চলছে, প্রশাসনের সর্বত্রই অস্থিরতা ও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি আছে। জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে সকল দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে রেইনবো ন্যাশন গঠনের অঙ্গিকার করেছেন। তাই লেবার পার্টি ও ছাত্র মিশনকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করে ৩১দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

নেছারাবাদ লেবার পার্টির যুগ্ম আহবায়ক মোঃ জাফর আহমেদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা যুগ্ম আহবায়ক নাঈম আহমদ, বাগেরহাট জেলা সভাপতি মোঃ আলী আকবার, পিরোজপুর জেলা সাংগঠন সচিব রেজাউল ইসলাম, কাউখালি উপজেলা সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, নেছারাবাদ উপজেলা নেতা এনায়েত করীম, জাফর আহমেদ প্রমুখ।ডাঃ ইরান রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র উপজেলার সুটিয়াকাঠি, সোহাগদল, মিয়ারহাট, ইন্দেরহাট, স্বরুপকাঠী, মাহমুদকাঠি, জলাবাড়ী, আকলম, অলংকারকাঠির বিভিন্ন স্থানে দিনভর বিভিন্ন স্থানে বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓