1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে ডেভিল হান্ট পরিচালনায় দুই তুলা আটক 

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের ফুলপুরে ডেভিল হান্ট পরিচালনা করে দুই তুলা যথাক্রমে মো. তুলা মিয়া (৪৪) ও মো. সোহাবুর রহমান তুলা (৩৮)কে আটক করা হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদির নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই সানাউল হকসহ পুলিশের একটি টিমকে সাথে নিয়ে ৯ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তুলা মিয়াকে উপজেলার মোকামিয়া এলাকা থেকে আর সোহাবুর রহমান তুলাকে ছনকান্দা বাজার এলাকা থেকে  আটক করা হয়। পুলিশ জানায়, তাদের নামে জুলাই আগস্টে সংঘটিত নাশকতা মামলা রয়েছে।মোঃ তুলা মিয়া উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামের মৃত আক্কাস আলী ও মাজেদা খাতুনের পুত্র এবং ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার। আর মোঃ সোহাবুর রহমান তুলা একই উপজেলার সদর ইউনিয়নের কাকড়া গ্রামের ইমাম উদ্দিন ও লাইলী বেগমের পুত্র এবং ৫নং ফুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সোমবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓