1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু উত্তোলনে,জরিমানা করা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চর সংলগ্ন রাবনাবাদ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, এ অভিযানে এমবি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমবি সূর্য কিরণ-৬ ও এমবি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ম্যানেজারকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করায় তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজার মামুন মৃধাকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓