1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা 

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার (১ মার্চ) বাজার মনিটরিং করা হয়। এ সময় তেলসহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান পরিচালনা  করা হয়।  ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা,  মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোট ৪ টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার(ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ।অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।তিনি বলেন  জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓