1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ

কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন শাখার জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে শনিবার(২৪ মে) বিকেলে গোলাপ নগর স্থানীয় মুকুল ক্লাব প্রাঙ্গণে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পার্টির নেতা জিয়াউল হক জিএম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।

জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত হোসেন মনি, মিরপুর উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ারদার, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি এম এ আলম চাঁদ মন্ডল, সাধারণ সম্পাদক খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন ও ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সহ সভাপতি মহিউদ্দিন সরদার, সহ- সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, জাতীয় যুব সংহতি উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ ও ভেড়ামারা পৌর যুব সংহতির সভাপতি আবু বক্কর সিদ্দিক (বেলাল)সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓