1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।সোমবার ১৬ জুন মিজানুর রহমান সিনহার অফিসে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, ইসহাক আলী চেয়ারম্যান, মাসুদ ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা কাউছার এবং গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী।নেতাকর্মীরা নবনিযুক্ত আহ্বায়ক মিজানুর রহমান সিনহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তাঁর নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓