1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

প্রেম সংক্রান্ত ঘটনায় নিহত নেহালের সেই প্রেমিকা শান্তা ও তার ভাবী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে প্রেমসংক্রান্ত ঘটনায় নিহত সেই আবু রায়হান নেহালের প্রেমিকা শান্তা (১৭) ও তার ভাবী রিমা আক্তার (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) অভিযান চালিয়ে ফুলপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ফুলপুর এলাকায় ব্যাপক আলোচিত ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান নেহালকে প্রেমঘটিত কারণে হত্যা করা হয়। ওই ঘটনায় সংঘাতে জড়িত অভিযোগে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী শান্তা (১৭)কে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে গাজীপুর শিশু কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।অপর দিকে, তদন্তে প্রাপ্ত আসামি প্রেমিকা শান্তার ভাবী সাগরের স্ত্রী রিমা আক্তার (২৫)কে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ফুলপুর থানার চৌকস অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল হাদির নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও খুঁজছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓