1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

কাউখালীতে শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ীর উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ীতে সকালে পূজা- অর্চনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখরাবাড়ীতে এসে শেষ হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতর করা হয়।

এসব কর্মসূচিতে উপজেলার হাজারো ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ী কমিটির সভাপতি শংকর বসু জানান, যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। তারা বলেন, এ উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও সত্য-ধর্ম প্রতিষ্ঠায় অনুপ্রেরণার-ই অংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓