1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গাবালীতে প্রশাসন এর অভিযান খাস জমি উদ্ধার ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে তৈরি করা দুটি মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এর মধ্যে জলমহালভুক্ত এলাকায় প্রায় ১০ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছিলেন স্থানীয় জাকির ভূইয়া। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার ঘেরের বাঁধ কেটে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।এ ছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি খাস জমিতে করা ঘেরও উচ্ছেদ করা হয়। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। এ অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓