1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মুন্সীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের আয়োজনে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে জামায়াত কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির নুরুল হক পাটোয়ারি ও পৌর আমির এইচ. এম. বাইজীদ।বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।” তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার একসময় যাকে বিএনপি অস্বীকার করেছিল, পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে সেই পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এখন অন্যরা পিআর পদ্ধতি বুঝতে না পারলেও একদিন তারা-ই এই ব্যবস্থার জন্য আন্দোলন করতে বাধ্য হবে।বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।সমাবেশে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓