1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সচেতনতা, নীতি ও গণমাধ্যমের যৌথ প্রয়াসেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব-এমন মত প্রকাশ করেছেন বক্তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর জেলা আহ্বায়ক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম। সভা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, খালিদ আবু, জিয়াউল হক, ইয়ুথ ফর সুন্দরবনের নেছারাবাদ আহ্বায়ক সুবর্ণা আক্তার, হাসিবুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বর্জ্য গাছপালা, মাটি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আবার এসব পদার্থ পোড়ালে বায়ুদূষণ বাড়ে এবং শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓