1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পিরোজপুরের কাউখালীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) আছর বাদ পুরাতন কোর্ট বিল্ডিংয়ের সামনে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির অধ্যাপক হুমায়ুন কবির সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓