1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:

ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জননেতা তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রীপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার পরই তারেক রহমান মাতৃবিয়োগের শোকের মুখোমুখি হন। এরপরও তিনি শোককে বুকে চেপে রেখে দেশের মানুষের কাছে রাষ্ট্রগঠনের পরিকল্পনা পৌঁছে দিতে সর্বশক্তি নিয়োগ করেন।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মতোই তারেক রহমান জনগণের ভালোবাসায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।ছারছীনা পীর বলেন, দেশের হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম ইসলাম ও মুসলমানদের জন্য ইমান-আক্বীদা সংরক্ষণের রক্ষাকবচ হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন। এ দেশের মানুষ এখনও পীর-ওলীদের দিকনির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করে থাকে। সে কারণেই তারা নিঃস্বার্থভাবে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করেছেন।অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করে বলেন, “আপনার পথচলা কুসুমাস্তীর্ণ হোক। দেশীয় পরিমণ্ডলের গণ্ডি পেরিয়ে আপনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিণত হোন। মানবসেবা হোক আপনার ব্রত, মদীনার সনদ হোক আপনার দিশারী, ন্যায় ও ইনসাফ হোক আপনার ভূষণ, দেশপ্রেম হোক আপনার মূলমন্ত্র। আল্লাহ আপনার সহায় হোন।”তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেন সুবিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত গ্রহণ করেন এবং নির্ভীকচিত্তে এগিয়ে যান। তিনি বলেন, ইনশাআল্লাহ এ দেশের শান্তিকামী হক্কানী আলেম সমাজ সবসময় পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓