1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ বুধবার এক বিবৃতিতে বলেন, শীল্প খাতের সংকট কেবল মালিক বা শ্রমিকের সমস্যা নয়। এটি জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্ন। তিনি বলেন, একটি বড় কারখানা বন্ধ মানে শুধু হাজারো পরিবারের আয়ের পথ বন্ধ হওয়া নয়, ব্যাংক ঋণ খেলাপি হওয়া, সরবরাহ চেইন ভেঙ্গে পড়া এবং রপ্তানি আয়ে ধস নামা। তৈরি পোশাক খাতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। সেখানে অর্ডার কমে যাওয়া ও উৎপাদন ব্যাহত হওয়া অর্থনীতির জন্য অশনি সংকেত।তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, যদি হাজারো শ্রমিক বেতন – বোনাস না পেয়ে অনিশ্চিতায় দিন কাটায় তবে সেই আনন্দ ফিকে হয়ে যাবে। শিল্পের চাকা সচল রাখা, কর্মসংস্থান রক্ষা করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এই তিন সমন্বয়ক ই এখন সময়ের দাবি। অন্যথায় বেকারত্বের চাপ থেকে জন্ম নেওয়া অস্থিরতা অর্থনীতিকে আরো বিপদ জনক মোড়ে ঠেলে দিতে পারে।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, এদিকে বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তার মাধ্যমে বন্ধ কারখানা চালুর আশ্বাস দিয়েছে,লোন পুনঃ তফসিল ও সুদহার কমানোর উদ্যোগের কথা বলেছে। অন্যদিকে মাঠপর্যায়ে শ্রমিকরা তাৎক্ষণিক সমাধান না পেয়ে রাজপথে নামার হুমকি দিচ্ছেন। এই দ্বৈত বাস্তবতা দীর্ঘস্থায়ী হলে সামাজিক অস্থিরতা বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓