1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে শহীদুল মোল্লা (৪৫) নিহত হয়েছেন। অভিযুক্ত দুলাল মোল্লা তার পিঠে দেশি অস্ত্র দিয়ে আঘাত করেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় স্থানীয় গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছেন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓