1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান পিরোজপুরে হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ ফুলপুরে দেয়াল ভেঙ্গে মোবাইল দোকানে চুরি গ্রেপ্তার আটক ২ মোবাইল উদ্ধার কাউখালীতে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গলাচিপার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা কাউখালীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পেশাদার চোর গ্রেফতার

তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ, মাদরাসা খুলবে ২৮ এপ্রিল

  • প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না রোববার। আগামী সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে।আগামী ২৮ এপ্রিল খুলবে হাইস্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসাও খুলবে ২৮ এপ্রিল।শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল।তবে অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি উঠে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই।তবে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সূত্র:দৈনিক শিক্ষাডটকম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓