1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর

শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত ছুটির নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

চলমান তাপপ্রবাহের মধ্যে স্ব-প্রণোদিত হয়ে সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।এদিকে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ৩০ এপ্রিল বন্ধ থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।সে অনুযাযী, ঢাকাসহ অধিক তাপপ্রবাহের মোট ২৭ জেলার স্কুল, কলেজ, মাদরাসা বন্ধ থাকবে।কিন্তু হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ, মাদরাসা বন্ধের নির্দেশ দেয়।সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, হাইকোর্টের নির্দেশের কপি হাতে পেলে করণীয় ঠিক করা হবে।এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিজ্ঞপ্তিতে আগামী ২ মে অবধি সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓