1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

উজিরপুরের আলোচিত শিশু তামান্না ধর্ষন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুরে আলোচিত ও চাঞ্চল্যকর ০৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী মোঃ তাওহীদ হাওলাদার (৩০) ও তার পিতা মোঃ সুলতান হাওলাদারকে (৫০) ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৮ এর সদস্যরা।এর আগে ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ মে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(২)/৩০ ধারায় ধর্ষণ করতঃ শ্বাসরোধ করে হত্যা করা ও সহায়তার অপরাধের একটি মামলা দায়ের করেন, যার মামলা নং—১০/১২৬।মামলা সূত্রে জানা যায় যে, ভিকটিম শিশু তামান্না আক্তার (০৯) আসামীদের আত্মীয়।সেই সুবাদে আসামীরা গত ০২ মে ভিকটিমকে বরিশাল জেলার উজিরপুর পৌরসভাস্থ হাসপাতাল রোড এলাকায় আসামীদের বসত বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরেরদিন গত ০৩ মে বেলা ১১টার দিকে আসামীদের বসত ঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামী মোঃ তাওহীদ হাওলাদার (৩০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।ভিকটিমের ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য (আসামীরা) বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন জানার আগেই বেলা আনুমানিক ১১.৫৫ মিনিটের মধ্যে ভিকটিম শিশুকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে এবং বসতঘরের দালানের সিড়িঁর উপর টিনের রুয়ার সাথে ঝুলিয়ে রাখে। এরপর আসামীরা সু-কৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে শিশু তামান্না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে ফোন করে জানায়।বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓