1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের মইজুদ্দিনের গরুর মাংসের খাবার হোটেল,মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ প্রায় অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়,বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে ডেকু দিয়ে স্থাপনাগুলো ধুমড়ে মুচড়ে ফেলা হয়েছে।দোকানপাট গুলোর মালিকগণ বদলি লাগিয়ে টিন ও কাঠ সরিয়ে নিচ্ছেন।অপরদিকে অভিযানের পূর্বেই টং দোকানগুলো ও মালামাল সরিয়ে নিয়েছেন।ভুক্তভোগীরা বলছেন, বিআইডব্লিউটিএ মাইকিং করার সাথে সাথেই অভিযান পরিচালনা করেছেন।তারা স্থাপনাগুলো সরিয়ে ফেলার সময় পাননি।তাড়াহুড়া করে অভিযান পরিচালনা করাই আমাদের অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে।তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ জায়গায় ব্যবসা করছি। আমাদের জায়গাগুলো নিয়মিত ভাড়া প্রদান করছি।জমির মালিকরাও নিয়মিত সরকারি খাজনা প্রদান করছেন।তারপরও আমাদের এ স্থাপনাগুলো হুট করে ভেঙ্গে দেওয়া হল।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটি এ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।তিনি জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।বুধবার সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।এ অভিযানে দুপুর ২ টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে।এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓