1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পরে চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে এতদিন মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল। অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা ও গণমাধ্যম মুক্ত স্বাধীন। ছাত্রজনতার গণ-অভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে সংবাদকর্মীরা স্বাধীন হলো। দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপি দখলদারি, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয়। যারা বিএনপির নামে এসব করতে আসবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার অনুরোধ জানাচ্ছি। মতনিবিনময় সভায় কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, অন্যতম সদস্য শাফিউল আজম দুলাল, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, লিয়াকত আলী তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, ছাত্র দলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি রতন কুমার দাস, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ,সাংবাদিক নজরুল ইসলাম সবুজ, সানমুন রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓