1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসুচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ চেক ও সনদ বিতরন করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল এর সভাপতিত্বে চেক ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এসময় জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ রুবায়েত তালুকদার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশল দফতর সূত্র জানায়, পল্লী কর্মসংস্থান ও রক্ষনাবেক্ষণ কর্মসুচি – আরইআরএমপি-৩ এর আওতায় ২০২০ সালের মে মাস থেকে শুরু করে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণ কর্মসুচিতে উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন নারী কর্মী নিয়োজিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল জানান, পল্লী কর্মসংস্থান ও রক্ষনাবেক্ষণ কর্মসুচি-আরইআরএমপি-৩ আওতায় চার বছর মেয়াদে উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন নারী কাজ করেন। প্রকল্পের নারী কর্মীরা কাজের মেয়াদপুর্ণ করায় সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদপত্র তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓