1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাশকতা মামলায় বরিশালের সাবেক তিন এমপিসহ বিএনপি’র ১২৫ নেতাকর্মী খালাস

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালোনিজস্ব প্রতিবেদক :

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সাবেক তিন সংসদ সদস্যসহ বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন প্রথম আদালতে ভারপ্রাপ্ত বিচারক আল-ফয়সাল মামলাটি খালাসের আদেশ দেন।খালাসপ্রাপ্ত তিন এমপি হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ১২৫ জন।বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রল পাম্পের সামনে নাশকতার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দায়েরকৃত এ মামলটি দীর্ঘদিন সাক্ষীপর্যায়ে ছিল। অবশেষে রাষ্ট্রপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক মামলাটি খালাস করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓