1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাউখালীতে ভোক্তার অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ব্রাক অফিস সংলগ্ন লিমন স্টোরকে ৩ হাজার টাকা, মিতালী ভান্ডারকে ২ হাজার টাকা, উত্তর বাজার সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানের খবর পেয়ে এ সময় উপজেলার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে দেখা গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓