1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

গজারিয়া মাদক সম্রাট কসাই লিটনের সহযোগী সুমন ইয়াবাসহ গ্রেপ্তার 

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা  ২৫ পিস  ইয়াবাসহ মাদক সম্রাট কসাই লিটনের সহযোগী সুমন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আনুমানিক ৩টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত সুমন মিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ও একই উপজেলার মাদক সম্রাট কসাই লিটনের সহযোগী পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে রবিবার বিকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামে পুলিশ  অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ সুমন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এদিকে অনুসন্ধানে জানা গেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের আস্তানা গড়ে তুলেছে কসাই লিটন। তার বিরুদ্ধে মাদক, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। তার হাত থেকে যুব সমাজ কে বাঁচাতে গ্রামবাসী একজোট হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চলতি বছরের গত ২৭ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। বর্তমানে গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছে কসাই লিটন। লিটন আত্মগোপনে থেকে তার সহযোগী সুমন কে দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিসা ইয়াবা টেবলেটসহ সুমন  মিয়াকে  আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓