1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় অচেতন করে চুরি, ২ সদস্য আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মো: মাহতাব হোসেন (৩৫) কে আমখোলা বাজার থেকে আর রাসাদুল ইসলামকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রাম থেকে আটক করা হয়েছে। মাহাতাব পার্শ্ববতী উপজেলা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের মো: দেলোয়ার হোসেনের পুত্র আর রাসাদুল ইসলাম গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের মোঃ হাবিব মৃধার পুত্র। জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য আমখোলা গ্রামে স্বামী সানু ডাক্তার অনুপস্থিতে তার স্ত্রী মাহিনুর বেগম ও তার পুত্র আজিজুল ইসলাম একটি আলাদা একক বাড়ীতে বাস করেন। অজ্ঞান পার্টির একটি চক্র সুকৌশলে ওই বাড়ীতে ভাতের ভেতর চেতনা নাশক ট্যাবলেট প্রয়োগ করে। সেই ভাত খেয়ে মা মাহিনুর বেগম ও পুত্র আজিজুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশিরা সোমবার সকাল ১১টা তাদের ঘুম থেকে জাগতে না দেখে খোঁজ নেয় এবং মা ও ছেলে বিচানায় অচেতন অবস্থায় এবং পিছনের দরজা খোলা দেখতে পায়। স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি থানা পুলিশ জেনে আমখোলা বাজার থেকে মো: মাহতাব হোসেন (৩৫)কে মালামালসহ পরে রাসাদুল ইসলামকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রাম থেকে আটক করা হয়।এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: আশাদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓