1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি হলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন।এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারিনি। আসা টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓