1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় জুয়েল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজীকে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান মো.শহিদুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শহিদুজ্জামান (৪৮) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আ.লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে শহিদুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুজ্জামান মুন্সীগঞ্জ কোর্ট এলাকায় আসবেন। সেখানে পুলিশ অবস্থান নেয়। বেলা তিনটার দিকে তাকে আদালত এলাকায় আসলেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় শহিদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓