1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির ৭ আসামি গ্রেপ্তার করেছে গোয়েন্দা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ চৌকস বাহিনী এছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনার মাধ্যমে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓