1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মনিরুল হাসান টিটু আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক, ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু (৪৭)কে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে ফুলপুর থানায় সোপর্দ করে। তার নামে জুলাই আগস্ট  গণ-অভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। টিটু ফুলপুর পৌরসভার মাগন ফুলপুর এলাকার  মৃত সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সরকার ও মনোয়ারা খাতুনের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট পরিচালনা করে বুধবার এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓