1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে উপজেলার ২টি ইউনিয়নের ইউপি সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কামরুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আনোয়ারা বেগম।প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কাঠালিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী জনাব এস, এম, ওমর ফারুক। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন উপজেলা রিসোর্স টিমের সদস্য, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে ওসি (তদন্ত) জনাব হারান চন্দ্র এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ:দা: জনাব সুব্রত কুমার দেবনাথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓