1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া তিতাসের অভিযানে রেস্টুরেন্টকে লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘অভিযানে একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে প্রতি মাসে অন্তত ১০থেকে ১৫ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো। ইতিপূর্বে চারবার অবৈধ এই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু তারা অভিযানের পরপর কিভাবে যেন কারখানা আবার চালু করে ফেলে। কারখানার মালিককে খুঁজে পাওয়া না গেলেও আমরা জমি মালিককে খুঁজে পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করা হবে’। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓