1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে চতুর্থ বারের মতো ওই চুনা কারখানার চুল্লি ধ্বংস করা হয়।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় এ অভিযান  পরিচালনা করা হয়।অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।এ দিকে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে অভিযানে আনারপুরা এলাকায় অবস্থিত একটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটার দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয় এবং ৪টি চুল্লি ধ্বংস করা হয়। এর আগেও চার বার ওই কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓