1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।শুক্রবার (৩০) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-প্রাইভেটকার চালক মিজান মিয়া (৩৫) ও যাত্রী আবুল বাশার মিয়া (৬০)।তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান,গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরগামী প্রাইভেটকার রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রী বাশার ও চালক মিজান গাড়িতেই আটকা পড়ে মারা যায়।তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান,নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓