1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

কুয়াকাটা সমুদ্র সৈকতের চরগঙ্গামতি পয়েন্টে গোসল করতে নেমে নাবিল (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার(৩০ জুন)বেলা সাড়ে এগারোটার দিকে এঘটনা ঘটে। নিখোঁজ নাবিল পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।সে ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাবিল কলাপাড়া উপজেলার চাপলী গ্রামে ঈদে নানা বাড়ি বেড়াতে আসে।সে শুক্রবার সকালে তার দুই মামাতো ভাইকে সাথে নিয়ে কুয়াকাটা সৈকতের চরগঙ্গামতি ঘুরতে যায়।পরে তারা তিন জন সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল ভাল সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। এ রিপোর্ট লেখার সময় স্থানীয় জেলে এবং কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইলিয়াস জানান,তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছেন।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন,নিখোঁজ নাবিলকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে পুলিশ ও স্হানীয়রা অংশ নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓