1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে হত্যাসহ কয়েকটি মামলার আসামি শাহাদাত গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে প্রবাস ফেরত শ্যামল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার আসামি মো: শাহাদাত বেপারী (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তথ্য প্রযুক্তির সাহায্য ও গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মো: শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-০৪, সিপিসি-২,সাভার এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করে আসামীর বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে ঘটনার সূত্র ও এজাহার তথ্য সুত্রে জানা যায় যে, ভিকটিম শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। নিহত শ্যামল দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিল। খুন হওয়ার ০৬ মাস আগে দেশে আসে। ২০২৩ সালে ১৩ই জুন তারিখ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বসত ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে গ্রফতার করা হয়।এ বিষয়ে সাদমান ইবনে আলম মেজর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার সিপিসি-১, র‍্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓