1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না- স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন,বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।কোন বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবেনা।এদেশ আমাদের দেশ।বিদেশিরা আমাদের বিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি।
শনিবার(১ জুলাই) সকালে কুমিল্লার লাকসামে পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখার আহমেদ অনিক এর কোরআন খানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন,লাকসামে ছাত্রলীগ নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতারা।এ ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম দুঃখ প্রকাশ না করে বিএনপি নেতার বাড়ি ভাংচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছে।যা অত্যান্ত দুঃখ জনক।আমরা এর নিন্দা জানাচ্ছি।লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্র লীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া,পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস,পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।
উল্লেখ্য,গত ২১ জুন ছাত্রদলের হামলায় ইফতেখার অনিক আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓