1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহি জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫, নিখোঁজ ৪

  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগড় নন্দিনী ২ নামের একটি তেলবাহি জাহাজে বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়েছেন এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।শনিবার(১ জুলাই)দুপুর সোয়া ২ টার দিকে শহরের পৌর সভার খেয়াঘাট এলাকার সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন শাকিল (৩৫),ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭),বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে এবং তিন জন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোজ ব্যক্তিদের সন্ধ্যান চলছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল ভর্তি আসে।জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠৎ বিকট বিস্ফোরিত হয়।পরে পুরো জাহাজে আগুন লাগে।ঝালকাঠি ও ববিশালের ফায়ার সার্ভিসের ৫ টি টিম এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিদুল ইসলাম বলেন,আগুন বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓