1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

গজারিয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীতে একটি সংঘবদ্ধ চক্র নৌযান ও ট্রলার থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে এ-ই ঘটনা ঘটে।স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে নৌযান ও ট্রলার থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। চাঁদা না দিলে চলাচলে বাধা, এমনকি নৌযান শ্রমিকদের হুমকি ও মারধরের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।ভুক্তভোগী একজন ট্রলার চালক বলেন,”আমরা দিনভর খেটে নদীতে মালামাল পরিবহন করি। অথচ মাঝপথে এসে কয়েকজন এসে বলে ‘চাঁদা দে, না হলে যেতে দেব না’। চাঁদা না দিলে ঝামেলা করে, মাল নামিয়ে দেয়, আমাদের গালাগাল করে।”স্থানীয় বাসিন্দারা জানান,”এই ঘটনা আমরা নিয়মিতই দেখতে পাচ্ছি। আগে রাতে করতো, এখন তো দিনে-দুপুরেও করছে। প্রশাসনের দৃষ্টি না থাকায় ওরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।”এ বিষয়ে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন,”আমরাও অভিযোগ পেয়েছি। তবে যারা এসব করছে তারা সংঘবদ্ধ এবং বহিরাগত বলেও মনে হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।” তিনি আরো জানায়, চাঁদাবাজ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং নদীপথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হোক।এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এর সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা সম্ভব হয়নি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে।ইতোমধ্যে নদী এলাকায় টহল জোরদার করা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেষ্টা করছি অপরাধী চক্রটাকে ধরে আইনের আওতায় আনার জন্য। তিনি আরো বলেন, কেউ আমাদের কাছে একটা অভিযোগ করলে আমরা তা গুরুত্ব সহকারে দেখছি।”স্থানীয়দের মতে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই ধরনের অপকর্ম আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং নদীপথে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓