1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় অবৈধ ‘ ট্রলনেট’ জাল দিয়ে মৎস্য  আহরণে ১৫ জেলে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদী সামুদ্রিক মাছ আহরণে অবৈধ ট্রলনেট জাল মেশিন, ফিশিং বোট,  ও সামুদ্রিক মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ।জানা গেছে, (৫ আগষ্ট) মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০ টার সময় চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযানে এমভি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোট,৬ টি ট্রলনেট, ১২০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ সর্বমোট ৩৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো, মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)। গ্রেফতারকৃত সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইনে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে তিনি জানান, সামুদ্রিক মাছ আহরণে আইন মেনে জেলেদের মাছ আহরণ করতে হবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে মাছ আহরণ করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓