1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত লিটন কসাইকে আটক করেছে পুলিশ।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক লিটন কসাই (৪০)। সে গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত।গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে গজারিয়া ইয়াবা বদি’ নামে পরিচিত। তাকে গত কয়েক মাস ধরে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে ভবেরচর ইউনিয়নের আনারপুরা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓