1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল ও নকল কসমেটিকস ধ্বংস

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও ভেজাল কসমেটিকস জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা মালিককে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও শ্রীনগর উপজেলা প্রশাসন শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের(৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ বোতল কিউট গ্লিসারিন, ৮শ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ হোয়াইট বিউটি ক্রিম, ৭শ লেমন ফ্রেশ স্প্রে, ৬শ ৫০ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ পিচ গৌড়ি ক্রিম, ৮শ পিচ লতা হারবাল ক্রিম, ৪শ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম,এলিজাবেথ ক্রিম, ১হাজার ২শ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, ৪শ ৫০ বোতল হেক্সিসোল, ২শ পিচ তিব্বত পমেট ক্রিম,২ হাজার ৮৮ পিচ কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডম সহ ২৪ টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম, ড্রাম ভর্তি ৭শ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিচ বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পন্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানাগেছে। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা মালিক ইয়াসিনকে ১ মাসের কারাদন্ড কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম। সে প্রায় ১৫ বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকেন।এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল কসমেটিক জব্দ ও ধ্বংস করা হয়েছে। একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓