1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন। রবিবার (১২ অক্টোবর) দুপুরে নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকারহাট খ্যাত আটঘর বাজার পরিদর্শন করেন। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজলভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য। এসময় তিনি আটঘর বাজারের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “দুর্যোগকালীন সময়ে দেশের মানুষকে রক্ষার ক্ষেত্রে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।” তিনি আরও বলেন, “আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও,আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো, এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓