1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য ও একজন সাবেক সেনা সদস্য রয়েছে। শুক্রবার মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশির নামে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এসময় ডাকাতদলের সদস্যদের তল্লাশি চালিযে একটি মাইক্রোকবাস,একটি খেলনা পিস্তল,একটি স্টিলের হ্যান্ডকাপ,ডিবির কোটি, ওয়ারলেস সেইট সহ ডাকাতি কালে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াগ রাসেল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল। তারা পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে আটক করেছি।পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓