1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমনকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করায় কাউখালী, নেছারাবাদ ও ভান্ডারিয়ায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা বলেন, এই আসন থেকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রতিমন্ত্রী হওয়ার খবরে এলাকায় আনন্দের জোয়ার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তার ঢল নামে। সাধারণ মানুষ নির্বাচনের আগে দেওয়া তার প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছেন।মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন ও সদস্য সচিব সোয়াইব সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে বিকেলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓