1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে অবৈধ ৩৬০ কেজি কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে।পঞ্চসার ও রিকাবীবাজর এলাকায় সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিস যৌথ এ অভিযান চালায়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনকালে ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা কারখানা থেকে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারখানার মালিককে অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓