1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা স্থাপনের প্রস্তুতি নেওয়ার আগেই অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া (পূর্ব নয়াকান্দি) গ্রামে রাকিবুল মিয়ার বাড়িতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় নির্মাণাধীন চুনা কারখানার অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং ব্যবহারের জন্য আনা পাথর, ইটসহ বিভিন্ন মালামাল অপসারণ করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, গোপনে সেখানে চুনা কারখানা স্থাপনের প্রস্তুতি চলছিল। ইতোমধ্যে ট্রাকযোগে পাথর, ইটসহ প্রয়োজনীয় মালামাল আনা হয়। এতে গ্রামের সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। কারখানাটি চালু হলে পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হতো বলে আশঙ্কা করেন তারা। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।এদিকে ভারী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।অভিযান শেষে ইউএনও মাহমুদুল হাসান বলেন, অবৈধ ভাবে কোনো চুনা কারখানা স্থাপনের সুযোগ নেই। শুরুর আগেই সেটি উচ্ছেদ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিক ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কার্যক্রম গজারিয়ায় বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓