1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস।যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’।বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি পানিতে পড়ার পর মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।বর্তমানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় ঘাট এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে পানি থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓