1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

ওমর ফারুক: পিরোজপুরের কাউখালী গান্ডতা গান্ডতা এহ ইয়ায়ে উলুম কওমী ও নুরানি মাদ্রাসায় বিশেষ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) বাদ এশা মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠানের সভাপতি সমাজসেবক শফিউল আজম ভিপি দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না।

প্রধান অতিথি বলেন, আমাদের কোমলমতি প্রতিটি শিশুদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয়, নৈতিক শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এতে করে প্রতিটি শিক্ষার্থী ইসলামের খেদমতের পাশাপাশি একেকজন দক্ষ সৎ খোদাভীরু জনশক্তি জনসম্পদে পরিনত হবে। এর সাথে বয়স্কদের জন্য বিষয়ভিত্তিক ব্যবহারিক মাসনুন দোয়া, মাসলা মাসায়েল শিক্ষা দেয়া প্রয়োজন।এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসা সংলগ্ন ইয়াতিম খানা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মনিরুজ্জামান, মাদ্রাসা কমিটির সদস্য অধ্যাপক আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মন্টু, সমাজসেবক মোঃ ফারুক হোসেন, সাবেক সেনাবাহিনীর অফিসার আবদুর রাজ্জাক তালুকদার, সহ মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓